সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় উড়ল জাতীয় পতাকা
পঞ্চগড় প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ এএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার সীমান্তে দেশের সর্বোচ্চ উচ্চতার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) জেলা প্রশাসক সাবেত আলী পতাকা স্ট্যান্ডের ফলক উন্মোচন করেন। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করা হয়।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় এবং ভারতীয় আধিপত্যবাদ মেনে না নেওয়ার অঙ্গীকার করেন।
বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারতীয় অংশে ১০০ ফুট উচ্চতায় দেশটির জাতীয় পতাকা রয়েছে। বিপরীতে এপারে বাংলাদেশ অংশে এতদিন জাতীয় পতাকা উত্তোলন হতো স্বাভাবিক উচ্চতায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ৩০ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের পতাকা তৈরি করে আজ মঙ্গলবার ১১৭ ফুট উচ্চতায় উত্তোলন করা হলো। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পতাকা স্ট্যান্ডসহ অবকাঠামো বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এখন উত্তরের সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় নিয়মিত লাল-সবুজের পতাকা উড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পঞ্চগড় পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল বলেন, ভারতের পতাকা উঁচুতে দেখে আমাদের মনকষ্ট ছিল। আজ আমাদের দীর্ঘদিনের আশা পূরণ হলো। লাল-সবুজের পতাকার মতো আমাদের সার্বভৌমত্ব মাথা উঁচু করে টিকে থাকবে।
এনসিপি নেতা সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে স্বাধীন পতাকা ও সার্বভৌমত্বের দিকে আধিপত্যবাদী কোনো শক্তি আর শোষণের দৃষ্টিতে তাকানোর সাহস দেখাবে না। এমন হলে চব্বিশের মতো আবারও আমরা রক্ত দিয়ে শকুনদের মোকাবিলা করব।
পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, দেশের সর্বোচ্চ উচ্চতার পতাকা স্ট্যান্ড তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গৌরবের পতাকা সমুন্নত রাখবে বিজিবি।
জেলা প্রশাসক বলেন, পতাকা স্ট্যান্ড উদ্বোধনের মাধ্যমে আমরা নতুন ইতিহাসের সাক্ষী হলাম। লাল-সবুজের পতাকা আমাদের গৌরব ও অহংকারের। পতাকা স্ট্যান্ড সুরক্ষায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি ফটক করার ঘোষণা দেন তিনি।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







